নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি-জামায়াত দুষ্টুদের বিতাড়িত করতে হবে। তারা দেশের সব অর্জনকে ধ্বংস করতে চায়। বিএনপি ১০ দফা দাবিতে আলেমদের মুক্তি চাইছে, অন্যদিকে ৭১ সালের খুনিদের মুক্তি চাইছে।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, এখনো বিএনপি-জামায়াত ও একতারের খুনিদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই অপশক্তি এখনো ষড়যন্ত্র করছে। তারা দেশের সব অর্জনকে ধ্বংস করতে চায়। বিএনপি ১০ দফা দাবিতে আলেমদের মুক্তি চাইছে, অন্যদিকে ৭১ সালের খুনিদের মুক্তি চাইছে।
তিনি বলেন, বিএনপি সংবিধানকে সম্মান করে না। তারা ৭ ডিসেম্বর মানুষ হত্যার ষড়যন্ত্র করে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। বাংলাদেশের রাজনীতি থেকে এই অপশক্তিকে বিতাড়িত করতে হবে। তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাদের যে কোনো ষড়যন্ত্র ১৪ দল ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে।
আমাদেরকাগজ/এইচএম






















