রাজনীতি ২৭ ডিসেম্বর, ২০২২ ১১:২১

অবশেষে ভোট দিলেন জাপা প্রার্থী মোস্তফা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচনে প্রথমে আঙুলের ছাপ না মেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে না পারলেও পরে প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় ভোট দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

এর আগে নগরীর আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ভোট দিতে যান মোস্তফা।

কেন্দ্রের ৪ নম্বর বুথে গিয়ে তিনি ফিরে আসেন বলে জানান। ভোটকক্ষে দশ মিনিট অবস্থানের পর বাইরে এসে অসন্তোষ প্রকাশ করেন সাবেক এই মেয়র। মোস্তফা বলেন, আমরা আগেই আশঙ্কা করছিলাম এই ইভিএম নিয়ে। অবশেষে সেটাই সত্য হলো। ভোট দিতে গিয়ে ইভিএম বিকল হয়ে পড়ে। এ কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা টেকনিসিয়ান ডেকে মেরামতের কথা জানিয়েছেন।

ভোট কেন্দ্রে কিছু অব্যবস্থাপনার কারণে ক্ষোভ প্রকাশ করেন মোস্তফা। তিনি বলেন, “আমি একজন প্রার্থী হয়েও ভোট দিতে পারলাম না, যা খুবই দুঃখজনক।” মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় ২১ নম্বর ওয়ার্ডের আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গেলে এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানান মোস্তফা।

ভোট দিয়ে মোস্তফা বলেন, জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। গত মেয়াদে রংপুরবাসী আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছে। আমি তাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। এই পাঁচ বছরে রংপুরের যে উন্নয়ন হয়েছে ইতোপূর্বে এমন উন্নয়ন আর হয়নি। সেই মূল্যায়নে এবারও বিপুল ভোটে বিজয়ী হব বলে আশা করছি। এ সময় নগরবাসীর দোয়া কামনা করেন তিনি।

আমাদের কাগজ/এম টি