রাজনীতি ২৯ ডিসেম্বর, ২০২২ ০৩:৪৮

বিএনপির গণমিছিল কাল,নয়াপল্টন থেকে শুরু মগবাজারে শেষ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিএনপির পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি নয়াপল্টন থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন দলটির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণমিছিলের প্রধান সমন্বয়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, আমাদের গণমিছিল হবে শান্তিপূর্ণ। আগামীকাল দুপুর ২টায় নেতাকর্মীরা জমায়েত হবে এবং মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হবে।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমাদের গণমিছিল হবে শান্তিপূর্ণ উল্লেখ করে জাহিদ হোসেন বলেন,মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হবে। ঢাকাবাসীকে গণমিছিল সফল করার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, গণমিছিল করা আমাদের সাংবিধানিক অধিকার। সেটার জন্যই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়ার জন্য ডিএমপি কার্যালয়ে গিয়েছিলাম। ডিএমপি আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

ঢাকাবাসীকে গণমিছিল সফল করার আহ্বান জানিয়ে ডা: জাহিদ বলেন, গণমিছিল করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। এজন্যই বিএনপি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে ডিএমপি কার্যালয়ে গিয়েছিল। ডিএমপি বিএনপির গণমিছিলে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী।

আমাদের কাগজ/এম টি