রাজনীতি ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০১:১১

অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের প্রেস বিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট ।।

অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এমপি একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুলের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতিসহ আরও গুরুত্বপূর্ণ পদে থাকা অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছারের বিরুদ্ধে একটি কুচক্রী ও স্বার্থান্বেসী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে গভীর ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে রাজনৈতিক জীবনের সকল অর্জন ম্লান করার চক্রান্তে লিপ্ত রয়েছে।

এছাড়াও উল্লেখ করা হয়, ১/১১'র ষপড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করে বঙ্গবন্ধুর প্রাণের সংগঠঙ্কে সকল প্রতিকূলতার মধ্যদিয়ে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছারের ভূমিকা ছিলো অতুলনীয়।

এছাড়াও নেতৃবৃন্দ আরও দাবি করেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকারে পূরণের ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে চলা শুদ্ধি অভিযানে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবও রয়েছে। একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছারকে সর্ব সম্মতিক্রমে ক্লাবটির পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। কিন্তু ক্লাবটিতে ক্যাসিনো খেলা ও এর মালিকানা অথবা পরিচালনাসহ এ ধরণের কোন কর্মকাণ্ডের সাথে তার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই বলে নেতৃবৃন্দের দৃঢ় বিশ্বাস।
এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী হিসেবে বিগত দিনে তার রাজনৈতিক ত্যাগের গৌরবোজ্জ্বল ভূমিকা সম্মন্ধে নেতৃবৃন্দের সকলেই অবগত। তাই তার বিরুদ্ধে কোনোধরণের অপপ্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি :