রাজনীতি ১০ অক্টোবর, ২০১৯ ১২:৫২

আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট ।।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বাইপাস সার্জারি পরবর্তী ফলো-আপ চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর যাবেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর একটা পঁচিশ মিনিটে  সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এর একদিন পরই অর্থাৎ শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে দশটায় তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারী সম্পন্ন হয়।