রাজনীতি ২১ অক্টোবর, ২০১৯ ০২:৪৩

সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম ও সদস্য সচিব হারুনুর রশীদ।

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন যুবলীগের সম্মেলনকে সামনে রেখে আজ রোববার (২০ অক্টোবর) বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। 

যুবলীগের আসন্ন সম্মেলনকে সামনে রেখে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক  হিসেবে প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম ও  সদস্য সচিব হিসেবে হারুনুর রশীদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও বৈঠকে আসন্ন কমিটির জন্য বয়সসীমা ৫৫ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।