ডেস্ক রিপোর্ট ।।
টাকার জন্য ব্যংক এমডিকে হুমকি দিয়েছেন একজন নামি সম্পাদক, এমন তথ্য দিয়ে পীর হাবিবুর রহমান তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন।
সেই স্ট্যাসটিতে হাবিবুর রহমান এও জানিয়েছেন সেই সম্পাদকের সাথে আরেক অখ্যাত ইংরেজী দৈনিকের বিতর্কিত এডিটরও জড়িত। কিন্তু তিনি স্ট্যাসটিতে তার নাম খোলাসা করেননি।
পাঠকদের জন্য পীর হাবিবুর রহমানের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলঃ-
টাকার জন্য ব্যাংক এমডিকে হুমকি দেন যে সম্পাদক
প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে চাঁদাবাজ এডিটরের কথা বলেছেন, সে নাকি কাচা পাকা দাঁড়ি রাখা,ভাব নিয়ে চলা এডিটরস গিল্ড করা নব্য আওয়ামীলীগার,একটি বহুল পরিচিত নিউজপোর্টালের এডিটর।
এই চাঁদাবাজের সাথে আরেক অখ্যাত ইংরেজী দৈনিকের বিতর্কিত এডিটরও আছে।এদেরকে আইনের আওতায় এনে নিরপরাধ সম্পাদকদের সন্দেহ থেকে মুক্তি দিন।ব্যাংকের এমডিকে দেয়া হুমকির অডিও সহ নিউজটি বের করার দায়িত্ব গনমাধ্যমেরও।
আমাদের বন্ধু মোজাম্মেল বাবুর কাছে কেউ বিস্তারিত জানতে চাইলে কল করতে পারেন।আমি জানি তিনি সত্য জানেন, আমার নাম বলতে লজ্জা লাগছে।























