সারাদেশ ২০ নভেম্বর, ২০২০ ০৩:৫১

সিরাজগঞ্জ

‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)

আজ শুক্রবার ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা সন্দেহে’ওই বাড়িটিতে অভিযানের প্রস্তুতি নেয় র‌্যাব

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ

তিনি বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে’ আমরা ওই বাড়িটি ঘিরে রেখেছি হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে তবে ঘটনাস্থলে র‌্যাবের আরও টিম আসছে