সারাদেশ ২২ নভেম্বর, ২০২০ ০৪:১৭

হৃদরোগে আক্রান্ত হয়ে জাবি অধ্যাপকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক কবি হিমেল বরকত আর নেই হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর

দ্রোহ প্রেমের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই ছিলেন হিমেল বরকত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে অনলাইনে ক্লাস নেয়ার সময় তার হার্ট অ্যাটাক হয় এর পরপরই তাকে ভর্তি করা হয় হাসপাতালে

পারিবারিক সূত্রে জানা যায়, হিমেলের রক্তচাপ কমে গিয়েছিল চিকিৎসকরা চেষ্টা করেও সেটা বাড়াতে পারেননি হাসপাতালে নেয়ার পর দুই বার হার্ট অ্যাটাক হয় কবির লাইফ সাপোর্টে নেয়ার পর তার মৃত্যু হয়

হাসপাতাল থেকে জাবি শিক্ষকের মরদেহ নেয়া হয়েছে মোহাম্মদপুরে সেবামূলক সংস্থা আল-মারকাজুল ইসলামীতে সেখানে গোসল করানো শেষে মরদেহ নেয়া হবে রাজধানীর ধানমণ্ডিতে তার বড় বোনের বাসায় সেখান থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য শিক্ষককে নেয়া হবে প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগরে

কবির ভগ্নিপতি মাহমুদ হাসান জানান, জাহাঙ্গীরনগরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলার মিঠাখালী গ্রামে রওনা হবেন স্বজনরা সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে

হিমেল বরকতের মৃত্যু সংবাদ পাওয়ার পর তার সহকর্মী, শুভানুধ্যায়ী ছাত্রছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে