সারাদেশ ২৯ নভেম্বর, ২০২০ ১১:১৩

কিশোরগঞ্জে সিএনজিতে আগুন , মা-মেয়ে আহত

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে সিএনজি যাত্রী মা মেয়ে আহত হয়েছেন তাদের নাম লতিফা (৪৫) লিমা (২০)

তাদেরকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত মা-মেয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা লতিফা কটিয়াদী বাসস্টান্ড এলাকার প্রবাসী সাঈদুর রহমানের স্ত্রী

পুলিশ স্থানীয় সূত্র জানায়, লতিফা অসুস্থ থাকায় তাকে নিয়ে তার মা দুই মেয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে কটিয়াদী থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল হাসপাতালের সামনে পৌঁছার পর হঠাৎ করে সিএনজিচালিত অটোরিকশাটিতে আগুন লাগে সময় সিএনজিচালক যাত্রী অটোরিকশা ফেলে পালিয়ে যায় সিএনজিতে থাকা পরিবারের চার সদস্যের মধ্যে লতিফা তার মেয়ে লিমার পা পুড়ে যায় অন্য দুজনের বোরকা পুড়ে গিয়ে পা হাঁটুতে আগুনের হালকা আঁচ লাগে লতিফার মা ছোট মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং লতিফা তার বড় মেয়ে লিমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

আগুন লাগার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার লিক করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে