সারাদেশ ৪ ডিসেম্বর, ২০২০ ০৯:২৮

মসজিদের দান বাক্সের টাকা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহে মসজিদের কমিটি গঠন দান বাক্সের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেনআজ শুক্রবার দুপুরে শৈলকুপা উপজেলার আলমডাঙ্গা গ্রামে ঘটনা ঘটে

আহতদের মধ্যে রাব্বুল হোসেন, হাসমত, লিটন হোসেন, এরশাদ হোসেন, বাবুল হোসেন, আতিয়ার রহমান, সাহেব আলী রেজাউলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গ্রামের মসজিদের কমিটি গঠন দান বাক্সের টাকা নিয়ে বেশ কয়েকমাস যাবত ওই গ্রামের বাবুল হোসেন মিজানুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল

নিয়ে আজ শুক্রবার দুপুরে আবারও তাদের মাঝে উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

ঘটনায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি