ময়মনসিংহ প্রতিনিধি
আসন্ন ত্রিশাল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নবী নেওয়াজ সরকারকে বিজয়ী করতে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।
গতকাল রোববার ত্রিশাল কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে এ বর্ধিত সভা আয়োজন করা হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে পছন্দ করেছেন তাকেই বিজয়ী করতে হবে। এজন্য উপজেলা পর্যায়ে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।
ত্রিশাল পৌরসভা আওয়ামীলীগের প্রার্থী নবী নেওয়াজ সরকার বলেন, আমি একজন বয়জৈষ্ঠ প্রার্থী এরপর আমার নির্বাচন করার মতো অবস্থা থাকবে না তাই আমি করজোর অনুরোধ করছি আপনারা আমাকে বিজয়ী করবেন।
এছাড়াও উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, শোভা আকন্দ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুমাসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।





















