সারাদেশ ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৩:১৭

চেয়ারম্যানকে থাপ্পর মারলেন যুবক

ডেস্ক রিপোর্ট

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করেছে সবুর আলী নামে (৩৭) এক ব্যক্তি উপজেলার চাপিলা ইউনিয়নে বালু নিয়ে বিবাদমান বিষয়ে সালিশকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে

চেয়ারম্যান আনোয়ার হোসেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আনোয়ার হোসেন জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনা ঘটে

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা তথ্য নিশ্চিত করে জানান, চাপিলা ইউনিয়নে একটি সালিশ যোগ দিলে চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সবুর নামে ওই ব্যক্তির কথা কাটাকাটি হয় এর এক পর্যায়ে সবুর চেয়ারম্যানের গালে চড় মারেন সময় চেয়ারম্যান মাটিতে লুটিয়ে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন

এসপি আরও জানান, সবুরকে আটক করা হয়েছে তবে ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি