সারাদেশ ১৮ অক্টোবর, ২০২২ ০৫:৪০

বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ছোট ব্রিজ এলাকায় মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের আহম্মদ আলীর ছেলে ওয়াসিম (২৫) ও মাঝাইল গ্রামের আলতাফ মোল্যার ছেলে লিমন মোল্যা (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল আরোহীদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠান।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, যাত্রীবাহী বাস ও চালকের নাম এখনো জানা যায়নি। ঘটনাটির তদন্ত চলছে।

আমাদের কাগজ//জেডআই