সারাদেশ ২৫ অক্টোবর, ২০২২ ১১:৪৩

উখিয়ায় রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

ক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ সালাম (৩৭) নামের এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে ৮-১০ জনের মুখোশধারী লোক ওই যুবককে গুলি করে হত্যা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ ।

অধিনায়ক জানান, ৮-১০ জন মুখোশধারী রোহিঙ্গা যুবককে হত্যা করেছে। তবে কী কারণে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। একইসঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে।

উল্লেখ্য, চলতি মাসে এ পর্যন্ত হত্যার শিকার হয়েছে ৬ জন রোহিঙ্গা।


আমাদেরকাগজ/এইচএম