রাজশাহী প্রতিনিধি: এক কোটি দুই লাখ ৭২ হাজার টাকা কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি মিলল সীমান্ত এলাকায়। রাজশাহীর গোদাগাড়ি সীমান্ত থেকে এ মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩১ অক্টোবর) রাজশাহী ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, সোমবার (৩১ অক্টোবর) রাজাবাড়ী চেকপোস্ট থেকে বিজিবির একটি বিশেষ টহল দল গোদাগাড়ী থানার নিমতলা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে। মূর্তিটির ওজন ১০২.৭২ কেজি। আনুমানিক বাজার মূল্য এক কোটি দুই লাখ ৭২ হাজার টাকা।
আমাদের কাগজ//জেডআই





















