সারাদেশ ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:২৯

এবার ৫০ জন হিজড়াকে ড্রাইভিং প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক।।

সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারনে কর্মসংস্থানের সুযোগ বঞ্চিত বিশাল হিজরা জনগোষ্ঠী। তাই তাদেরকে বরন করে নিতে হয় অমানবিক জীবন। তবে সেদিন খুব বেশি দূরে নয় যে তাদেরকেও অন্যান্য মানুষদের মত কাজে কর্মে দেখা যাবে। হয়তো দেখা যাবে গাড়ির চালক হিসেবে।

চলছে প্রশিক্ষণ। শিক্ষার্থীকে দ্রুত শিখে নিতে হচ্ছে খুঁটিনাটি। না বলে দিলে বোঝার উপায় নেই সুন্দর মানুষটি একজন হিজড়া। প্রথমবারের মতো ৫০ জন হিড়জাকে প্রশিক্ষণ দেয়া দলটি জানালো মুগ্ধতার কথা।

তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফুল আলম বলেন, তারা খুব সুন্দর ও মনোযোগ সহকারে ড্রাইভিং শিখেছেন। এই যে ক্লাস নিলাম সেখানে তারা ভালো আউটপুটও দিতে পেরেছে।

শুধু প্রশিক্ষণে সীমাবদ্ধ না থেকে চাকরির সুযোগ তৈরির দাবি প্রশিক্ষণার্থীদের।