বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা থেকে একটি হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরদুয়ানী এলাকার তাফালবাড়িয়া গ্রামের জমাদ্দার বাড়ি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।
পাথরঘাটা বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পাথরঘাটার চরদুয়ানী বাজারের জমাদ্দার বাড়ির পাশের রাস্তা থেকে হরিণটিকে হাঁটতে দেখে স্থানীয়রা। পরে গ্রাম পুলিশের সহায়তায় বন বিভাগের চরদুয়ানি বিট অফিসে খবর দেয়। এরপর ওই কার্যালয়ের বনকর্মীরা হরিণটিকে উদ্ধার করে হেফাজতে নেয়।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আজ দুপুরে হরিণটি দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। পরে আমাদের কর্মীরা গিয়ে হরিণটিকে উদ্ধার করে হেফাজতে নিয়ে আসে। সুন্দরবন পূর্ব বন বিভাগের মাধ্যমে হরিণগুলো অবমুক্ত করা হবে।
আমাদেরকাগজ/এইচএম





















