সারাদেশ ২৩ ডিসেম্বর, ২০২২ ০১:৩১

মাকে মারধরের অভিযোগে ছেলেকে গ্রেপ্তার

ছবি:সংগ্রহীত

ছবি:সংগ্রহীত

আমাদের কাগজ ডেস্কঃ নওগাঁর রাণীনগরে মা জাহেদা বেওয়াকে (৭৫) মারধর করার অভিযোগে ছেলে শাহাদ শাহকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলে আসছিল অনেক দিন ধরে। সম্প্রতি এবার জমি লিখে না দেওয়াকে মা জাহেদা বেওয়াকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় ছেলে শাহাদ শাহ। 

এ ঘটনায় মা রাণীনগর থানায় মামলা করেন। এ ঘটনায় শাহাদকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বৃদ্ধা জাহেদার স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণ করে পরিবারের লোকজন বসবাস করছিল। ওই সম্পত্তিতে ছেলে শাহাদসহ অন্য তিন ছেলে ও চার মেয়ে এবং বৃদ্ধা জাহেদার অংশ আছে। ছেলে শাহাদ মায়ের অংশের জমি লিখে নিতে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু জাহেদা ওই জমি তার ছেলেকে লিখে দিতে অসম্মতি জানান। সম্পত্তি লিখে না দেওয়ায় দীর্ঘদিন ধরে মাকে নির্যাতন করে আসছিল। গত মঙ্গলবার দুপুরে মা জাহেদাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় বাড়ি থেকে বের করে দেয় ছেলে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মায়ের মামলায় ছেলে শাহাদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বৃদ্ধা মাকে তার বাড়িতে উঠিয়ে দিয়েছে। গ্রেপ্তারকৃত ছেলে শাহাদকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

আমাদের কাগজ/এম টি