ডেস্ক রিপোর্ট।।
রাজধানীর গুলশানে লাইফস্টাইল হেলথ ক্লাব স্প্যা অ্যান্ড সেলেনুর, মেংগু স্প্যা এবং রেডিয়েন্স স্প্যা অ্যান্ড সেলুনের আড়ালে চলত অনৈতিক কাজ। অভিযানে আটক ১৬ নারী স্প্যার আড়ালে এখানে আগত গ্রাহকদের সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতেন। এসময় আটক করা হয় ৩ যুবককে।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টায় গুলশান-১ এর নাভানা টাওয়ারের তিনটি স্প্যা সেন্টারের অভিযান শেষে পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ (ডিসি) কমিশনার সাংবাদিকদের সুদীপ কুমার চক্রবর্তী এসব কথা জানান।
তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা গুলশান-১ এর নাভানা টাওয়ারে অভিযান পরিচালনা করি। বিউটি পার্লারের অনুমোদন নিয়ে ভবনের ৮, ১৯, ২০ তলায় অবৈধ স্প্যা চালানো হচ্ছিল। এই তিনটি স্প্যা সেন্টারে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে ১৬ জন নারী ও তিনজন পুরুষকে আটক করা হয়েছে।
উপ-কমিশনার আরও বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এখানে আগত গ্রাহকদের সঙ্গে স্প্যার আড়ালে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতো আটককৃত ১৬ নারী। আটক তিন পুরুষ তাদের গ্রাহক ছিল।
তিনি বলেন, আটককৃতদের এখন থানায় পাঠানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই স্প্যাগুলোর মালিককে তাও জানানো হবে। অভিযানে প্রাপ্ত সকল তথ্য আমরা যাচাই বাছাই করছি। এ বিষয়ে দ্রুত মামলা করা হবে।
এর আগে রাত ৯টায় গুলশান-১ এর নাভানা টাওয়ারের লাইফস্টাইল হেলথ ক্লাব স্প্যা অ্যান্ড সেলেনুর, মেংগু স্প্যা এবং রেডিয়েন্স স্প্যা অ্যান্ড সেলুনে অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় ১৬ জন নারী ও ৩ জন যুবককে আটক করা হয়। স্প্যার সেন্টারগুলো সিলগালা করেছে পুলিশ।





















