আমাদের কাগজ ডেস্কঃ কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে বলে খবর পাওয়া গেছে।
আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। তবে এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি জানান, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
বিস্তারিত আসছে...
আমাদের কাগজ/এমটি





















