আমাদের কাগজ ডেস্কঃ ময়মনসিংহ নগরীর আকুয়া আমজাদ বেপারি রোড এলাকায় ১০০ টাকা না পেয়ে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। জানা যায়, কথা-কাটাকাটির একপর্যায়ে বেপরোয়া হৃদয় মিয়া (২৫) নামের এই যুবক কাচের টুকরো দিয়ে নাহিদ (৩০)এর তলপেটে আঘাত করে। এ সময় নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় একজনকে আটক করেছেন পুলিশ। এর আগে সোমবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ওই রোডের আমজাদ বেপারি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নগরীর আকুয়া গরুর ঘর মোড় এলাকার দুরু মিয়ার ছেলে নাহিদ (৩০)।
আটককৃত ব্যক্তি নগরীর দক্ষিণপাড়া দরবার শরীফ রোড এলাকার আব্দুল জলিলের ছেলে হৃদয় মিয়া (২৫)। তারা একে অপরের বন্ধু ছিলেন।
পুলিশ জানায়, নাহিদ ও হৃদয় একসঙ্গে চলাফেরা করতেন। নাহিদের কাছে ১০০ টাকা পেতেন হৃদয়। সোমবার বিকেলে ১০০ টাকা নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের
পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, সোমবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের কাগজ/এমটি





















