সারাদেশ ২৪ এপ্রিল, ২০২৩ ০৫:০০

চট্টগ্রামে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অটোরিকশায় থাকা একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার, ২৪ এপ্রিল দুপুরে থানার নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (০৮) ও কাইনাত (৩)। তারা সবাই চট্টগ্রামে কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা গোদার পাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকা থেকে অটোরিকশায় বিস্ফোরণে দগ্ধ ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আমাদেরকাগজ / এইচকে