সারাদেশ ২৯ এপ্রিল, ২০২৩ ০৭:১৪

নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

সিলেট প্রতিনিধি: জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, নির্বাচনকালীন সময়ে কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে।।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সিটি করপোরেশনসহ সব নির্বাচনের দায়িত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও পেশাদারিত্বের জায়গা থেকে পুলিশ সক্ষম রয়েছে। নির্বাচন কমিশনের অর্পিত যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত আছে।

আইজিপি আরও বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।

নির্বাচনের আগে বিভিন্ন বিষয় নজরদারি করা হবে উল্লেখ করে আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘সাম্প্রতিক সময়ে সারা দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডসহ নানা ঘটনার তদন্ত চলছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’


আমাদেরকাগজ/এইচএম