আমাদের কাগজ ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী রুপিয়া বেগমের বিরুদ্ধে। বুধবার (৩ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। সোমবার (২ মে) মধ্যরাতে উপজেলার চাঁনপাড়া তাইজ উদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। কচুয়া থানার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিল এই ঘটনা নিশ্চিত করেন।
ভুক্তভোগী ব্যক্তির নাম জয়নাল আবদীন।
স্থানীয়রা সূত্রে জানা যায়, ভুক্তভোগী জয়নাল তার স্ত্রীর প্রতি বেশি আসক্ত ছিল। বিয়ের পর তার স্ত্রীকে চোখের সামনে আড়াল হতে দেননি তিনি। এ নিয়ে দু’জনের মধ্যে মতবিরোধ ছিল। এ ঘটনার দিন সোমবার রাতে তারা ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১০টায় স্ত্রী রুপিয়া বেগম তার স্বামীর বিশেষ অঙ্গ ধারালো ব্যালেট দিয়ে কেটে ফেলে। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় জয়নালকে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
কচুয়া থানার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিল জানান, সোমবার রাতে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।
আমাদের কাগজ/ এমটি






















