সারাদেশ ১১ মে, ২০২৩ ০৫:২৭

বোনের বাসা পরিবর্তন করতে এসে প্রাণ হারালেন ভাই 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক:গাজীপুরের শ্রীপুর উপজেলায় বোনের বাসা পরিবর্তনে সহয়তা করতে এসে ড্রামট্রাকের চাপায় প্রাণ হারালেন নয়ন মিয়া (১৭) নামের এক যুবক।  

নিহত নয়ন মিয়া সুনামগঞ্জ জেলা সদর উপজেলার বৈশারপার গ্রামের কামাল খানের ছেলে। বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন মিয়ার বড় বোন শ্রীপুরের এমসি বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। বুধবার দিবাগত রাতে সে সুনামগঞ্জ থেকে বোনের বাসা পরিবর্তনে সহযোগিতা করার জন্য শ্রীপুরের এমসি বাজার এলাকায় আসে। সকালে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকলে দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় সে মহাসড়কে পড়ে গেলে পেছন থেকে আসা ড্রামট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, এ ঘটনায় ট্রাক আটক করা হয়েছে, তবে চালক পলিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আমাদের কাগজ/এমটি