সারাদেশ ১৯ মে, ২০২৩ ১১:৪১

ভাড়াবাড়ি থেকে কিশোর স্বামীর মরদেহ উদ্ধার, স্ত্রী হাসপাতালে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: পরিবারের দ্বিমতে পালিয়ে বিয়ে। বাগেরহাটে একটি ভাড়া বাসা থাকতেন মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজ (১৭) ও তার স্ত্রী মিশকাতুলকে (১৮)। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে বাগেরহাট শহরের হরিণখানা এলাকার ওই ভাড়াটিয়া যুগলদের বাসা থেকে মুমূর্ষু অবস্থায় কিশোরের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।  

তার নাম মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এদিকে গুরুতর অবস্থায় ওই কিশোরের স্ত্রী মিশকাতুলকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজ যশোর জেলার কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের মো. আব্দুল হালিমের ছেলে।

জানা যায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৫ এপ্রিল তারা বয়স গোপন করে বিয়ে করে। ৭–৮ দিন আগে হরিণখানা এলাকার মো. নেকবার মল্লিকের টিনশেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠেছিল।

ধারণা করা হচ্ছে, উভয়ের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় বুধবার গভীর রাতে মিশকাতুল ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।

আলিরাজের মৃত্যুর বিষয়ে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন মিশকাতুল বলেন, প্রেমের সম্পর্ক থেকে আমরা পালিয়ে বিয়ে করি। বুধবার রাতে আমাদের মধ্যে ঝগড়া হলে মনিরুজ্জামান বিয়ের কাবিনের ৬ লাখ টাকা দিয়ে চলে যাবে, আর আসবে না বলে। তখন আমি ব্লেড দিয়ে নিজের হাত কেটেছি এবং ২০টি ঘুমের ওষুধ খেয়েছি। এর পর কী হয়েছে আমি জানি না।

বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী মিশকাতুল পুলিশ প্রহরায় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, ভাড়াবাসায় উদ্ধার কৃত বাড়ির সেই বাড়ির মালিকের নাম মো. নেকবার মল্লিকের টিনশেড বাসা। 


আমাদের কাগজ/এমটি