সারাদেশ ২৫ মে, ২০২৩ ০৬:৪২

৮০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জায়েদা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণণা। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৮০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

এই কেন্দ্রগুলোতে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ৩৮,৭৩৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ৩৪,৮৩২ ভোট।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।

গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে টানা ভোটগ্রহণ চলে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ  ভোট হয়েছে। এখন চলছে ভোট গণনা।


আমাদেরকাগজ/এইচএম