সারাদেশ ৫ জুন, ২০২৩ ০১:০৪

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, শিক্ষক নিহত 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময়  এক শিক্ষক নিহত হয়েছে বলে জানা গেছে।  নিহত মজনু মজুমদার (৩৫) চট্টগ্রামের ফটিকছড়ির শান্তিরহাট উত্তর জুজখোলা (মহানগর) এলাকার বাসিন্দা। আজ সোমবার সকালে উপজেলার কালাপুল এলাকায় এ ঘটনা ঘটে। ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে কর্মরত ছিলেন তিনি। 

জানা যায়, সোমবার সকালে হাসপাতালে আনার আগেই মজনুর মৃত্যু হয়েছে। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. সোয়াইব ইমতিয়াজ নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানায়, সোমবার (৫ জুন) সকালে ফেনী-ছাগলানাইয়া সড়কে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়েন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমাদের কাগজ/এমটি