কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশের ক্ষতি করতে না পারে সেজন্য আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। গতকাল আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কসবা উপজেলা
মিলনায়তনে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলে ভার্চুয়ালিযুক্ত হয়ে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কারো কারো সহ্য হচ্ছে না। তারা নানাভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করার চেষ্টা করছে। তবে বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমরা নিজের টাকায় পদ্মা সেতু করেছি, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল নির্মিত হয়েছে। আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করছে- এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখে সব মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে।
আমাদেরকাগজ/এইচএম





















