সারাদেশ ১৬ জুলাই, ২০২৩ ১১:৪৮

অটোরিকশার ধাক্কায় কলেজছাত্রী নিহত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: কক্সবাজারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তসলিমা আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী নিহতের ঘটনা ঘটেছে। আজ রোববার কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১৫ জুলাই) রাতে শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কলাতলী আদর্শ গ্রাম এলাকার হেলাল উদ্দিনের মেয়ে। তিনি কক্সবাজার উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

নিতের পরিবারের সদস্যরা জানান, শনিবার প্রাইভেট শেষে বাড়ির ফেরার পথে কলাতলী সড়ক বিভাগের রেস্টহাউস এলাকায় কক্সবাজার শহরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে পাশের দেওয়ালে গিয়ে পড়ে তসলিমা। এ সময় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা জানান, শনিবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সময় উপস্থিত জনতা ধাওয়া করে ঘাতক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ছাড়া অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি