সারাদেশ ২৩ জুলাই, ২০২৩ ০৩:৩২

পাওনা টাকা চাওয়াতে ভাঙারি ব্যবসায়ীকে খুন 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: কুমিল্লার লাকসাম পৌর শহরের গণ্ডামারা এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা আউয়াল হোসেন সিয়াম (২০) নামে এক ভাঙাড়ি ব্যবসায়ী যুবক খুন হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছে। 

নিহত সিয়াম পৌর শহরের কসাইখানা এলাকার বাসিন্দা সরাফত আলীর ছোট ছেলে। এ ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত ভবঘুরে বাসিন্দা হকার সবুজ মিয়া পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, ভাঙাড়ি ব্যবসায়ী সিয়াম কালোরা খালপাড়ের ভবঘুরে বাসিন্দা হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে গেলে তাকে এবং সঙ্গে থাকা বিনই গ্রামের জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করে। পরে জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে পালিয়ে গেলে সিয়ামকে একা পেয়ে চুরিকাঘাত করে হত্যা করে সবুজ পালিয়ে যায়। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন জানান, সকালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। 

আমাদেরকাগজ/এমটি