সারাদেশ ২৪ জুলাই, ২০২৩ ০১:২২

রাজধানীতে অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীতে অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার খবর পাওয়া গেছে। সোমবার (২৪ জুলাই) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ সময় গ্রেফতার কৃতদের থেকে বিপুল পরিমান মাদকের জব্দের তথ্য জানানো হয়।  (ডিএমপি)। 

জানা যায়, রোববার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৪ হাজার ১৭৯ পিস ইয়াবা, ১৫ কেজি ৫০ গ্রাম ২৬০ পুরিয়া গাঁজা ও ৬৩ গ্রাম হেরোইন ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি