সারাদেশ ১০ অক্টোবর, ২০১৯ ০৭:৪৪

থ্রি ডক্টরস কোচিংয়ে অভিযান, পরিচালক ডা. তারিম আটক

ডেস্ক রিপোর্ট ।।

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে খুলনা বিএমএ’র সদস্য স্বাচিপ নেতা ডা. তারিম ওরফে ইউনুস খান তারিমকে আটক করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন নগরীর ফুলমার্কেট এলাকায় অবস্থিত ডা. তারিমের মেডিকেল ভর্তি কোচিং সেন্টার থ্রি ডক্টরস-এ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন জানান, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধসহ সকল প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে খুলনা জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।