সারাদেশ ১ অক্টোবর, ২০২০ ১২:৫২

পুলিশের কোনো সদস্য মাদকে সম্পৃক্ত থাকলে কঠোর ব্যবস্থা : এসপি মাসুদ

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে যোগদান করেছেন কক্সবাজারের সাবেক পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন।পুলিশের চেকপোস্টে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় নানা সমালোনার মুখে তাকে রাজশাহীতে বদলি করা হয়

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)রাজশাহীতে যোগদানের পর জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন ইউনিট প্রধানদের নিয়ে বৈঠক করেন নয়া এসপি

জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় প্রত্যাশিত সেবা পৌঁছে দেয়ার নির্দেশ দেন তিনি

এর আগে জেলা পুলিশ সদর দফতরে পৌঁছলে এসপি এবিএম মাসুদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি প্যারেড দলের অভিবাদন গ্রহণ করেনদুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ইউনিট প্রধানদের সঙ্গে পরিচিত হন। সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় করেন

এসপি এবিএম মাসুদ হোসেন বলেন, থানা হবে সেবা প্রদানের প্রাণকেন্দ্র। দেশপ্রেম, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পুলিশের কোনো সদস্যের মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে