সারাদেশ ২০ অক্টোবর, ২০২০ ০৩:০৪

বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

মুজিববর্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ হিসেবে প্রজনন স্বাস্থ্যশিক্ষা বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন সচেতনতা ক্যাম্পেইন শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের এম্বাসেডর, আমাদের কন্যা মডেল আয়োজিত এই অনুষ্ঠানে স্পিকার . শিরীন শারমিন চৌধুরী

তিনি বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে সচেতন কিশোরী, সচেতন অভিভাবক, সচেতন সমাজ, সচেতন শিক্ষক-শিক্ষিকা সকলের সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কন্যাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, একজন সুস্থ মা- পারেন একটি সুস্থ জাতি উপহার দিতে। আর, আজকের সুস্থ কন্যাশিশুই ভবিষ্যতের সুস্থ মা। এক্ষেত্রে, পঞ্চগড় জেলা প্রশাসনের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বাল্যবিয়ে প্রতিরোধ মডেলটি কন্যাদের উন্নয়ন নিশ্চিত করবে। . শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অধিকারকে একটি মৌলিক অধিকার হিসেবে সংবিধানে সন্নিবেশিত করে গেছেন। তিনি নারী-পুরুষকে সম্মিলিতভাবে এগিয়ে নেয়ার জন্য কাজ করে গেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক . সাবিনা ইয়াসমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়- আসনের সংসদ সদস্য মো: মাজহারুল হক প্রধান, ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ . আশা টর্কেলসন, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ার সাদাত সম্রাট।