সারাদেশ ২২ অক্টোবর, ২০২০ ০৬:০৩

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে সদর উপজেলার ধোপাবিলা গ্রামে ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ধোপাবিলা গ্রামের আমিরুল ইসলামের বছরের ছেলে ওয়ালিদ সকালে ঘরের ফ্যান চালু করে যায়। এসময় সে বিদ্যুতায়িত হয়। পরে সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।