আন্তর্জাতিক ২২ আগস্ট, ২০১৯ ০৫:৫২

কাশ্মীর নিয়ে মোদীর সাথে ফোনালাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী

বায়ে- নরেন্দ্র মোদী, ডানে- বরিস জনসন

বায়ে- নরেন্দ্র মোদী, ডানে- বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক।।

কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইস্যূকে কেন্দ্র করে মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলার দুদিন পরই ব্রিটিশ প্রধানমন্ত্রী কথা বললেন।

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিরসনে ট্রাম্প মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। যদিও মোদী নেতৃত্বাধীন ভারত সরকার এ প্রস্তাব প্রত্যাখান করেছে।

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী দুই পক্ষের আলোচনার মাধ্যমে এ সঙ্কট সমাধানে গুরুত্ব দিয়েছেন।