আন্তর্জাতিক ২৭ অক্টোবর, ২০২০ ১০:৩৮

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবসা, আপত্তি চীনের

আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন।২৪০ কোটি ডলার মুল্যের ১০০টি হার্পুন ক্ষেপণাস্ত্র তাইওয়ানে বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সরকার।

আজ মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। 

সংবাদ সম্মেলনে, যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। তা না হলে ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের আরো অবনতি হতে পারে বলে ও জানান তিনি।

চীনের সঙ্গে তাইওয়ানের দীর্ঘদিনের বিরোধিতা চলমান। তাইওয়ান নিজেদের স্বাধীন দাবী করলেও, চীনা সরকার বলছে এটি তাদের অধ্যুষিত এলাকা। বর্তমানে তাইওয়ানে একটি সরকার চলমান থাকলেও শিগগির তা চীনা সরকারের আওতায় চলে যাবে বলে দাবী করছে চীন।