আন্তর্জাতিক ৭ নভেম্বর, ২০২০ ০৩:৪২

গুয়াতেমালায় ভূমিধসে নিহত ১৫০

ডেস্ক রিপোর্ট

হ্যারিকেন ‘ইতা’র প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে গুয়াতেমালায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে। তবে নিহতের সংখ্যা ১৫০ হবে বলে ধারণা করা হচ্ছে। বিবিসিসহ বেশ কটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ভূমিধসের পর এখনও অনেকের সন্ধান মিলছে না। 

দেশটির প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়ামমাতি গণমাধ্যমকে জানান, মধ্যাঞ্চলের কুয়েজা এলাকায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। টানা বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গাছপালা পড়ে এবং রাস্তাঘাট ভেঙে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।  প্রতন্ত অঞ্চলে উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী।

এর আগে কর্তৃপক্ষ নিহতের সংখ্যা অর্ধশতাধিক বলে জানিয়েছিল।

1

প্রতিবেশী দেশ নিকারাগুয়ায় শনিবার ৪ মাত্রার হারিক্যান 'এটা' ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে প্রথমে আঘাত হানে। এরপর এটি পাশ্ববর্তী আরেক দেশ হন্ডুরাসে আঘাত হানে।  তারপর এটি তাণ্ডব চালায় গুয়াতেমালায়।