আন্তর্জাতিক ২৬ আগস্ট, ২০১৯ ০৫:১৩

বিমান ভেঙ্গে সাগরে, ভিডিও করলেন পাইলট (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক ।। 

এক ইঞ্জিন বিশিষ্ট ছোট একটি বিমান হঠাৎ করেই ভেঙ্গে পড়ে সাগরে। অক্ষত পাইলটও সাগরে ভাসছে। ভাসতে ভাসতেই তিনি বিমানটি ডুবে যাওয়ার দৃশ্য ভিডিও করছেন। এই ঘটনা ঘটেছে প্রশান্ত মহাসাগরে।

নিজের বন্ধুর সঙ্গে এক ইঞ্জিন বিশিষ্ট ছোট বিমান নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ডেভিড লেস নামের এক ব্যক্তি। লেস নিজেই বিমানে পাইলটের আসনে ছিলেন।

আরো পড়ুন: আমাজনে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত

মাঝপথে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি হঠাৎ করেই প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়ে। তখন লেস ও তাঁর বন্ধু সাগরে ভাসতে থাকে। কিন্তু ভাসতে ভাসতেই বিমানটি ডুবে যাওয়ার দৃশ্য হাসি মুখে ভিডিও করতে থাকে।

যুক্তরাষ্ট্রের সান হোসের রেড-হিলভিউ বিমানবন্দর থেকে বন্ধুর সঙ্গে আকাশে উড়েছিলেন লেস। উদ্দেশ্য ছিল মাঝ আকাশে বিমানের ফটোশুট করা। কিন্তু আকাশে উড়ার কিছুক্ষণ পরই যান্ত্রিক গোলযোগ শুরু হয়।

বিমান ভেঙে পড়লেও ভয়ে গুটিয়ে যাননি লেস। ভাসতে ভাসতে নিজের ওয়াটারপ্রুফ মোবাইলে ভিডিও করতে থাকেন। উদ্ধারকারী দল না আসা পর্যন্ত প্রায় আধঘণ্টা ভেসে ভেসে ভিডিও করেন তিনি।