আন্তর্জাতিক ২৬ আগস্ট, ২০১৯ ০৭:০২

ট্রাম্প-মোদি বৈঠক, আলোচনায় থাকবে কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক।।

ফ্রান্সের বিয়ারিত্জ শহরে সোমবার জি-৭ সম্মেলনের সাইডলাইনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 দুই নেতার আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি কাশ্মির ইস্যু উঠে আসতে পারে বলে প্রতীয়মান হচ্ছে। কেননা ইতোপূর্বে একাধিক বার কাশ্মির নিয়ে মীমাংসায় নিজের আগ্রহের কথা জানিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে বসিয়ে এ বিষয়ে মধ্যস্থতারও প্রস্তাব দিয়েছেন তিনি। তবে ভারতের পক্ষ থেকে বরাবরই কাশ্মির নিয়ে যে কোনও মধ্যস্থতার প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন: পরিস্থিতি স্বাভাবিক হলে কাশ্মীরে প্রবেশে বাঁধা কেন: রাহুল

এর আগে ইমরান খান ও নরেন্দ্র মোদি-র সঙ্গে ফোনালাপের পর টুইটারে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, 'আমার দুই ভালো বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা হয়েছে। বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কাশ্মিরে উত্তেজনা হ্রাসে কাজ করার বিষয়ে ভারত ও পাকিস্তানের সঙ্গে কথা হয়েছে। একটি কঠিন পরিস্থিতি, কিন্তু ভালো আলোচনা হয়েছে