আন্তর্জাতিক ডেস্ক
নানা তালবাহানার পর অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরেই আনুষ্ঠানিকভাবে জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবেন তিনি।
ট্রাম্প বলেছেন, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার পাশাপাশি নির্বাচনে পরাজয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।
বাইডেনকে ‘আপাত বিজয়ী’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ট্রাম্প পন্থী দল। মিশিগানে নির্বাচনের ফল পাবার পরপরই বাইডেনের বিজয় চূড়ান্ত স্বীকৃতি লাভ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিস এডমিনিস্ট্রেশন (জিএসএ)।
এদিকে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করায় স্বাগত জানিয়ে বাইডেন টিম এক বিবৃতিতে বলছে, মহামারি নিয়ন্ত্রণ ও অর্থনীতিতে গতি আনাসহ জাতির সামনে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আজকের এই সিদ্ধান্তটি ছিলো প্রয়োজনীয় পদক্ষেপ।
নির্বাচনের পর রুটিন কাজ হিসেবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে না পারায় যুক্তরাষ্ট্রের দুই রাজনৈতিক শিবির থেকেই এমিলি মারফির তুমুল সমালোচনা হচ্ছিল। ডেমোক্র্যাটরা এটি শুরু করতে তাকে গত সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।



















