আন্তর্জাতিক ডেস্ক।।
পাক কমান্ডোদের হামলার আশঙ্কায় গুজরাটের বন্দরগুলিতে জারি করা হল হাই অ্যালার্ট।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গুজরাটে সাম্প্রদায়িক অশান্তি বা সন্ত্রাসবাদী হামলা করার জন্য সমুদ্রপথে কচ্ছ অঞ্চল দিয়ে পাকিস্তানি কমান্ডোরা ভারতীয় অঞ্চলগুলিতে প্রবেশের চেষ্টা করছে এই খবর আসার পরেই গুজরাটের সমস্ত বন্দরগুলিতে ওই হাই অ্যালার্ট জারি করা হয়েছে । আদানী বন্দর এবং এসইজেডের এক বিবৃতি অনুসারে, "উপকূলরক্ষী স্টেশন থেকে এই সঙ্কেত পাওয়া গেছে যে পাকিস্তান প্রশিক্ষিত কমান্ডোরা হারামি নালা ক্রিক অঞ্চল দিয়ে গুজরাটের কচ্ছ উপসাগরে প্রবেশ করার চেষ্টা করছে এবং মনে করা হচ্ছে যে ওই পাক বাহিনী জলের তলদেশ থেকে আক্রমণে বিশেষভাবে প্রশিক্ষিত।"



















