আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের কেরালার বিখ্যাত শিল্পপতি গোকুল গোপালের ছেলে বাইজু গোপালকে গ্রেফতার করেছে আরব আমিরাত পুলিশ। একটি চেক জালিয়াতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, বাইজু গোপালকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
গোকুল গোপালান ভারতের কেরালার বিখ্যাত শিল্পপতি। তিনি একাধিক হাসপাতালের মালিক। একই সঙ্গে তার বেশ কয়েকটি হোটেল ও জুয়েলারি শপ রয়েছে।



















