আন্তর্জাতিক ৫ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১১

চোর খুজতে গিয়ে পাওয়া গেলো গৃহবধূর প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক।।

প্রেমিকসহ স্বামীর হাতে নিজ ঘরেই ধরা পড়লেন এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিন চব্বিশ পরগণা জেলার সোনারপুরের মালঞ্চ এলাকায়। স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গৃহবধু মৌসুমী ও তার প্রেমিক সুভাস দাসকে আটক করেছে ২৪ পরগনা জেলা পুলিশ।

আজ বুধবার(৪ আগস্ট) তাদের আদালতে পাঠানো হলে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। 

তপন সাউয়ের সঙ্গে বছরখানেক আগে বিয়ে হয় মৌসুমির। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। স্বামী, তপেন সাউ পেশায় ট্যাক্সি চালক আর স্ত্রী মৌসুমী পেশায় টেলিকলার। বছর ঘুরতে না ঘুরতেই স্বামীর বন্ধু সুভাষ দাসের প্রেমে পড়ে মৌসুমী। স্বামী রাতে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। সেই সুযােগে| প্রেমিককে বাড়িতে ডেকে নেন মৌসুমী।। রাতে বাথরুমে যান তপনের বড় ভাই স্বপন সাউ। বাড়ির বাইরে জুতা দেখে তাঁর সন্দেহ হয়। তিনি ভাবেন যে, বাড়িতে কোনাে চোর ঢুকেছে। সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাকেন স্বপন। স্ত্রী ডাকেন মেীসুমীকেও। মেীসুমিও চোর খোজার ভান করেন। তারপর মেীসুমীর খাটের তলা থেকে উদ্ধার হয় সুভাস।