আন্তর্জাতিক ২১ অক্টোবর, ২০২২ ০৮:৩৮

নারী পুলিশকে ধর্ষণ, ইতালিতে বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাাতিক ডেস্ক: রাতে ডিউটি শেষ করে বন্দরে ফিরছিলেন ঔ নারী পুলিশ সদস্য। পেছন পেছন এসে অতর্কিত হামলা চালিয়ে ধর্ষণ করে এক বাংলাদেশী যুবক। এমন অভিযোগে ইতালিতে এক বাংলাদেশি যুবক গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে নেপোলি বন্দরের পিসাকানে গেটের ভিতরে পার্কিং লটের কাছে এ ঘটনা ঘটে। ইতালির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেপোলি পুলিশ জানিয়েছে, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী পুলিশ সদস্য রাতে ডিউটি শেষ করে বন্দরের দিকে যাচ্ছিলেন। থানা থেকে বের হওয়ার পর থেকেই তাকে ওই যুবক অনুসরণ করছিলেন। এক পর্যায়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে ধর্ষণ করা হয়। এমনকি শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় ওই নারী পুলিশ সদস্যের সঙ্গে অস্ত্র থাকলেও তিনি আত্মরক্ষার সময় পাননি বলে জানিয়েছেন।

পরে পুলিশের কাছে সংকেত যাওয়ার পর ওই বাংলাদেশি যুবককে ট্র্যাক করে আটক করা হয়। এ ছাড়া ভুক্তভোগী নারী পুলিশ সদস্যকে নেপলসের কার্ডারেলি হাসপাতালে ভর্তি করা হয়।

আমাদের কাগজ//জেডআই