আন্তর্জাতিক ডেস্ক: ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরই একে একে পদত্যাগ করেছেন নয়জন মন্ত্রী। পদত্যাগকৃত মন্ত্রীদের মধ্যে দেশটির বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস-মগও রয়েছেন। তারা সবাই সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের অধীনে মন্ত্রিত্ব পেয়েছিলেন।
পদত্যাগকৃত অন্য মন্ত্রীদের মধ্যে রয়েছে আইন ও বিচার মন্ত্রী ব্র্যান্ডন লুইস, শিক্ষামন্ত্রী কিট মলথাউস, লেভেলিং আপ মন্ত্রী সিমন ক্লার্ক, পরিবেশমন্ত্রী রনিল জয়াবর্ধনে, জুনিয়র মন্ত্রী ভিকি ফর্ড এবং কল স্মিথ। সবশেষে পদত্যাগ করেন অলোক শর্মা।
তাছাড়া চিপ হুইপের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ওয়েন্ডে মর্টেন। এমনকি টোরি পার্টি চেয়ারম্যান জ্যাক ব্যারিও পদত্যাগ করেন।
লিজ ট্রাস মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া এসব মন্ত্রীর পদত্যাগের বিষয়টি জানা গেছে। কারণ নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্ত্রী পরিষদে বড় ধরনের পরিবর্তন আনবেন। এখন পদত্যাগ করা মন্ত্রীদের জায়গায় নতুন মন্ত্রী নিয়োগ করবেন ঋষি। সূত্র: বিবিসি।
আমাদেরকাগজ/এইচএম



















