আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চ ছিল আজ। সেখানে দুষ্কৃতিকারীদের গুলিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার(০৩ নভেম্বর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গনমাধ্যমটি।
ইমরান খানের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফাওয়াদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালীন ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। তার পায়ে গুলি লেগেছে। ঘটনার পরপরই দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামলায় সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চট্টাসহ তিনজন আহত হয়েছেন।
আমাদের কাগজ//জেডআই



















