আন্তর্জাতিক ৬ নভেম্বর, ২০২২ ০১:৫৬

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ১০ জনের মৃত্যু

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ নভেম্বর) রাতে সাউথ স্ট্রিটের কেনসিংটন ও অ্যালেগেনি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ফিলাডেলফিয়ার পুলিশ ইন্সপেক্টর ডি.এফ. জানান, সাউথ স্ট্রিট এলাকায় টহলরত পুলিশ কর্মকর্তারা বন্দুকের গুলির শব্দ শুনেছেন এবং বেশ কয়েকজন বন্দুকধারীকে ভিড়ের মধ্যে গুলি করতে দেখেছেন। সম্ভবত হাতাহাতির পর বন্দুকধারীরা পাঁচটি বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
গত কায়েক মাসে বন্দুক হামলায় নিউইয়র্কে ১০ জন কৃষ্ণাঙ্গ, টেক্সাসে ১৯ জন শিশু ও দুইজন শিক্ষক নিহত হন। এ ছাড়া ওয়াশিংটনসহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নিহত হন আরও বেশ কয়েকজন।

যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বলছে, ২০২০ সালে দেশটিতে ১৯ হাজার ৩৫০টি বন্দুক হামলার ঘটনা ঘটে, যা ২০১৯ সালের তুলনায় ৩৫ শতাংশ বেশি।

এ ছাড়া গবেষণা প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রজনিত মৃত্যুহার সবচেয়ে বেশি। চলতি বছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২০ হাজার নয়শ’র বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে আত্মহত্যার ঘটনাও আছে।